ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (রোববার, ২৬ এপ্রিল) ‘আবদুল্লাহ ফুড প্রোডাক্ট’ নামে ওই প্রতিষ্ঠানে র্যাব-১১, বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে ভোজ্যতেল বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল। এসব ব্র্যান্ডের মধ্যে ছিল সাফি, ন্যাশনাল, রুপের রাণি, রাণি ও গ্রামীণ। এছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে।
অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিসা।
ভোক্তা অধিকার লঙ্ঘন ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)