• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী জিয়া খাল পুনঃখননে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ১৯৭৬ সালে ১লা নভেম্বর সাবেক প্রয়ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটি প্রথম খনন করেন। আগামীকাল ২৭এপ্রিল খালটি পুনঃখনন কাজের উদ্বোধনের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে খালটির এলাকায় নিরাপত্তা ব‍্যবস্থার ব‍্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি খালের দু’পাড়ে আগাছা পরিষ্কার, মাটি সমতলকরণ এবং বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খালের আশপাশে বসানো হচ্ছে নতুন সাইনবোর্ড ও আলোকসজ্জার ব্যবস্থা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় কর্মীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন পর্যায়ে সভা-মিটিং করে সফরকে সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন অবহেলিত জিয়া খাল প্রধানমন্ত্রীর আগমনের কারণে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে খালটির পূর্ণাঙ্গ খনন ও উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন হবে, যা এলাকার কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo