• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ড: ঝুটের গোডাউন সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে ছাই, আগুন নিয়ন্ত্রনে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় ভয়াবহ অগুনে একাধিক ঝুটের গোডাউন, রিক্সার গ্যারেজ, মোটরসাইকেলের  সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।

স্থানীয়রা জানান, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসি ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করতে থাকেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। পরে ঢাকা ও  নারায়ণগঞ্জ সহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপণ করা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo