• সমগ্র বাংলা

সাটুরিয়ায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

​প্রশিক্ষণের মূল বিষয় ছিল বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে কীভাবে স্থানীয় কৃষকরা উচ্চমূল্যের ফসল উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানি করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং-এর পরিচালক ড. মোঃ হজরত আলী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। রপ্তানিযোগ্য নিরাপদ ফসল উৎপাদন করতে পারলে আমাদের কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।

​মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং প্রকল্পের মনিটরিং অফিসার এসএম নাজমুস সাকিব।

​প্রশিক্ষণে বক্তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি, পোকা দমনে জৈব বালাইনাশকের ব্যবহার এবং সঠিক উপায়ে ফসল সংগ্রহ ও প্যাকেটজাতকরণ সম্পর্কে কৃষকদের হাতে কলমে ধারণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক ও কৃষাণীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo