ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সংঘর্ষ শুরুর পর বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদমাধ্যম কর্মীদেরকে বলেন শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের মধ্যে অনেক দিন আগ থেকে রেশারেশি চলছিলো । আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে এবং মোহন শেখ নামে একজন নিহত হন। তিনি আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)