ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার(২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার(২২ এপ্রিল) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত হামিম ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। সে ভাঙ্গা কেএম কলেজের ছাত্র ছিল এবং কেএম কলেজের ছাত্রদলের সদস্য ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সে মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস এলাকায় পৌছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোর সঙ্গে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)