• সমগ্র বাংলা

ফরিদপুরের দর্শনীয় স্থান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকায় উন্নয়ন কাজ চলছে, ৬০ ভাগ সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে রূপ দিতে সরকারের গ্রহণ করা 'টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প'র কাজ ৬০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুরে ফরিদপুরের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশসহ জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং প্রকল্পের কর্মকর্তারা উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান।

দুপুরে কর্মকর্তারা প্রকল্পটির কাজের চিত্র ঘুরে ঘুরে দেখেন।

 জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ জানান, ২০২৪ সালে বিগত সরকারের সময়ে দুইশ ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হলেও পরবর্তীতে প্রকল্পটির বরাদ্দ কমিয়ে ৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়। ৫ টি প্যাকেজে এই উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ৫৫ থেকে ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরো জানান, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে এটি ফরিদপুর তথা দক্ষিণবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হবে। যা থেকে সরকারের মোটা অংকের রাজস্ব আয় হবে। তবে প্রকল্পটির বরাদ্দ বাড়ানো গেলে পরিপূর্ণতা পেতো বলে মত প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের টিম লিডার সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, সিনিয়র সহকারি প্রকৌশলী লিয়াকত হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo