ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলার কোতয়ালী থানাধীন খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মোস্তফা (৫৫) ও শিউলী পারভীন (৩৮)।
উদ্ধার ও আইনি ব্যবস্থা: গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)