ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আউড়িয়া ইউপি সদস্য ওসমান শেখ জানান, মাছিমদিয়া ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
তীব্র গরমে প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়ে এভাবে প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)