ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে এবার আক্রমণাত্মক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইয়িংস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, শান্তি চুক্তিতে রাজি হওয়ার জন্য এটিই তেহরানের ‘শেষ সুযোগ’। অন্যথায় পুরো দেশকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প তার এখন পর্যন্ত সবচেয়ে সুনির্দিষ্ট ও কঠোর হুমকি দিয়ে বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে সই না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেয়া হবে।’
সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে বলেন, ইরান ইস্যুতে ওবামা যে ধরনের ‘ভুল’ করেছিলেন, তিনি তার পুনরাবৃত্তি করবেন না। ওবামার নীতিকে শিথিল আখ্যা দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, তার প্রশাসন ইরানকে কোনো ধরনের ছাড় দেবে না।
ট্রাম্প পুনর্ব্যক্ত করে বলেন, ‘যদি ইরান এই চুক্তিতে সই না করে, তবে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।’
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)