ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন আব্দুর রশিদ জানান, কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। জেলায় ছয় মাস থেকে ছয় বছরের নিচে মোট ৭৭ হাজার শিশু ৯৬৬ কেন্দ্রে ১১ দিন কার্যদিবসে এই টিকা দেয়া হবে।
উক্ত প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)