ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে।
এজহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক কৃষকের কন্যা শিশুকে একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে রিয়াদ সরকার তুষার (১৮) বৃহস্পতিবার বিকেলে ফুল এবং আম দেবার কথা বলে তার বাড়ির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক তুষার পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে। আসামি তুষারকে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)