• সমগ্র বাংলা

মানিকগঞ্জে দিশারী আয়োজিত বর্ণিল ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারী পরিবারের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের বেউথা এলাকায় দিশারী স্কুল সংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে প্রাণবন্ত এই আয়োজনটি স্থানীয় তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

দিশারী (স্বেচ্ছাসেবী সংগঠনের) সভাপতি শাম মিম জোপা বৃষ্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারের সঞ্চালনায় ঘুড়ি উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দিশারী পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান শিকদার। পরবর্তীতে স্বেচ্ছাসেবক ও দিশারী স্কুলের শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত আকাশে ঘুড়ি উৎসবে একযোগে অংশগ্রহণ করে। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ছাড়াও এদিন আরও বিভিন্ন গ্রাম বাংলার খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।

সন্ধ্যায় পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী পরিবারের উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়াও উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত।

এ সময় অনান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক জেসিকা আক্তার জেবা, অর্থ সম্পাদক নুসরাত জাহান ইভা, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক সম্পাদক বুলবুল হাসান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মুবিন, এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি তাহমিনা আফরিন মোহনা, যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম ইসলাম রোজা সহ আরও অনেকে।

অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন দিশারী সংগঠন নিবেদিতপ্রাণ সদস্যরা। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে আকাশজুড়ে উড়তে দেখা যায় নানান রঙ ও নকশার ঘুড়ি, যা উপস্থিত দর্শনার্থীদের মনে সৃষ্টি করে এক অনন্য আনন্দ ও উচ্ছ্বাস। শিশুদের প্রাণখোলা উল্লাস, তরুণদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং সবার সম্মিলিত উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

আয়োজকরা জানান, দিশারী সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুড়ি উৎসবটি আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা দিশারির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo