ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়েছে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলিসহ বিভিন্ন পন্যের সমাহার নিয়ে স্টল বসে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
উৎসবকে ঘিরে আয়োজন করা হয় চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশসহ বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)