ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার(১৩ এপ্রিল) দুপুরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযানে সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আটক সোহেল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)