ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জ্বালানি তেল সংগ্রহে সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে একই ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ার ‘ফন্দি’ করেও শেষ রক্ষা হলো না তিন মোটরসাইকেল আরোহীর। জামালপুরের বকশীগঞ্জে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে ধরে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার ওই ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও শৃঙ্খলা রক্ষায় একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন ওই তিন আরোহী। বিষয়টি নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), বকশীগঞ্জের মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)। এদের মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং বাকি দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, "সরকারি নির্দেশনা অমান্য করে যারা তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ফিলিং স্টেশনগুলোতে আমাদের এই ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)