• সমগ্র বাংলা

পাবনায় ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এই ঘটনা ঘটে। রনি ওই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। এদিকে ঘটনার পরে ইটবোঝাই ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo