ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দামোদারপুর সোনামুখী বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১০ আরোহি। আজ শনিবার সকালে হতাহতের ওই ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালক নাসিম ( ৩৫) জেলার বীরগঞ্জের চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলা থেকে আরোহি নিয়ে মাইক্রোবাসটি গন্তবী বীরগঞ্জের দিকে যাবার সময় ঘোড়াঘাট এলাকায় ঢাকাগামী সব্জী বোঝাই বিপরিতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নাসিম নিহত হয়েছে। ৫জন গুরুত্বরসহ ১০ আরোহি যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন তারা। আহত একই পরিবারের সদস্য।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)