ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে লেবাননের বৈরুতে বিষ্ফোরণে দীপালী আক্তার নামে বাংলাদেশী এক নারী নিহত হয়েছে। গত ৮ এপ্রিল এক বিষ্ফোরণে দীপালীসহ বৈরুতের ওই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখ এর মেয়ে। ২০২৪ সালে দীপালী গৃহকর্মী হিসেবে লেবাননে যায়। সেখানে সে গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সাথে থাকত।
ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী ইউনিভার্সিটি হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশীদের মাধ্যেমে খবর পেয়ে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)