ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট তৈরি করার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে লাঠি মিছিল করে বিক্ষোভ করে শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণ।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা তুলসীঘাট বাফার গোডাউনে সামনে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে জনসাধারণ।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন , গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু,সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স সহ অনেকে।
এমসয় তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ার তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।অতিদ্রুত তাকে অপসারণের দাবি করেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)