ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯)নামে এক বাংলাদেশী নিহত হয়েছে । আহত হয়েছে আরো দুইজন।তবে আহতদের নাম ঠিকানা পাওয়া য়ায়নি। বুধবার গভীর রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে বিজিবি জানায় । নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে আলী হোসেন সহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন।পরে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। নিহতের লাশ ভারতীয় হাসপাতালে রয়েছে। এবিষয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং এর চেষ্টা চলছে বলে ৬১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)