• সমগ্র বাংলা

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : দীর্ঘ এক বছর ধরে পণ্য আমদানি-রপ্তানী বন্ধ রয়েছে টেকনাফ বন্দর। বাংলাদেশ-মিয়ানমার সিমান্ত বানিজ্য কেন্দ্রিক এটি নৌ বন্দর হলে শুরু থেকে এটি স্হল বন্দর কতৃপক্ষের তত্বাবধানেই সচল রয়েছে টেকনাফ বন্দর।

মিয়ানমারের (আরাকান) রাখাইন ষ্টেটে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ-সংঘাত বেড়ে যাওয়ায় প্রায় গত এক বছর ধরে পণ্য  আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার ডলার আটকে রয়েছে বাংলাদেশী ব্যবসায়ীর ফরেন ডিমান্ড ড্রাফট ( এফডিআর)। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রতিকার দাবী করে দ্রুত বন্দর সচল করার দাবি তুলে।  এরই ধারাবাহিকতায় বন্দরটির সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

সোমবার (৬ এপ্রিল) সড়কপথে  বেলা  ১১টায় তিনি স্থলবন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, "টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় আজ সচল  করা হয়েছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের সমন্বয়ে বন্দরটি সচল রাখা হবে।’

পরিদর্শন শেষে দুপুর পৌনে ২ টার দিকে তিনি টেকনাফ বন্দর ত্যাগ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন: নৌ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে গত এক বছর ধরে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। আজ থেকে টেকনাফ স্থলবন্দর আবার চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে মিয়ানমারের সরকার যদি রাজি না থাকে তাহলে বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে কেউ কেউ।

এদিকে মন্ত্রীর সফরকালে টেকনাফ বন্দর কেন্দ্রিক শ্রমিক নেতৃবৃন্দ বন্দরের বাহিরে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক টেকনাফ স্হল বন্দরের ছাপানো ব্যানারে বিভিন্ন শ্লোগানে দাড়িয়ে মানব বন্দ্ধন করে শত শত মানুষ। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo