ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর মেডিকেল কলেজে হাসপাতাল নির্মান ও আইসিইউ সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ কমিটি।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত হবে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক এম এ জলিল, সমাজকর্মী মোঃ রাসেল রানা, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম, সদস্য মামুনুল ইসলাম ইমন প্রমুখ।
বক্তারা জানান, জামালপুরে ২৬ লাখ মানুষসহ পার্শ্ববর্তী জেলার রোগীদের চিকিৎসা সেবা দিতে করা হয়েছিলো মেডিকেল কলেজ হাসাপাতাল। তবে সেই কলে হাসপাতাল নির্মান হয়নি এক দশক হলেও। এছাড়া জেনারেল হাসপাতালে দুইটি আইসিইউ ব্যবস্থা থাকলেও সেগুলো একবারের জন্য চালু হয়নি। তাই জেলার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখতে বিষয়গুলো বাস্তবায়ন করার দাবি তাদের৷
দ্রুত সময়ে বিষগুলো নজরে না এসে বাস্তবায়ন করা না হলে আগামীতে বড় কর্মসূচির হুশিয়ারী দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)