• সমগ্র বাংলা

ফরিদপুরে কানাডা যাওয়ার টাকা নিয়ে রাতের আধাঁরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে, আহত- ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিদেশ যাওয়ার টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার তুজারপুর গ্রামের ওবায়দুল মাতুব্বরের সাথে বাকি মাতুব্বরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তুজারপুর গ্রামের রফিক মাতুব্বরের ছেলে ওবাইদুর মাতুব্বর কানাডা যাওয়ার জন্য নুরুউদ্দিন মাতুব্বরের ছেলে বাকি মাতুব্বরের নিকট টাকা জমা দেয়। বাকি মাতুব্বর কানাডা নিতে না পারায় দীর্ঘদিন ধরে ঘুরাইতে থাকে। পরে ওবায়দুর মাতুব্বর বাকির কাছে বিদেশ যাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চায়। এর জের ধরে মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে ওবায়দুল ও বাকী মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং পরে মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা, কাতরা, ট্যাটা, ইট পাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, উপজেলা তুজারপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সংঘর্ষে কয়েকজন লোক আহত হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেন নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo