• সমগ্র বাংলা

গাইবান্ধায় মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: হত্যা মামলার আসামী ক্ষীপ্ত হয়ে চরের ৫০ জনকে  আসামী করে মিথ্যা মারপিট ও ভাংচুরের  মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৯ মার্চ ফুলছড়ির ক্লিনিক বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  একাধিক হত্যা মামলার আসামী মোঃ ফরহাদ হোসেন একজন কুখ্যাত সন্ত্রাসী।  তিনি কিছু দিন আগে মোহাম্মদ আলীর বড় ভাইকে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পর থেকে ফরহাদ হোসেন মোহাম্মদ আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দেন।  এতে করে হত্যা মামলার বাদী মামলাটি তুলে নিতে অপারগতা প্রকাশ করলে ফরহাদ হোসেন ক্ষীপ্ত হয় এবং  মিথ্যা ভাংচুর ও  মারপিটের নাটক তৈরি করে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। 

সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শুক্কুর আলী ফিরোজ বলেন, ঘটনার সময় আমি গাইবান্ধা শহরের এসকেএস হাসপাতালের সামনে অবস্থান করি। যা সিসি টিভিতেও রেকর্ড আছে অথচ আমাকে এই মামলার আসামী বানানো হয়েছে,যা অত্যান্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ ঈসমাইল হোসেন, কামরুল হাসান,  আইয়ুব আলী প্রমুখ।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo