• সমগ্র বাংলা

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

‎শুক্রবার (২৭ মার্চ) রাতে ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবর এ ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। আর মুহূর্তেই ওই পোস্ট ভাইরাল হয়ে গেছে। 

‎ওই পোস্টে তিনি লিখেন, সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।

‎এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে।

‎ভাড়া ১৫০ টাকা বেশি নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা দিলেন বাসের সুপারভাইজার
‎তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন।

‎এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo