ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।
অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকার ওসমান আলীর ছেলে রুহল আমিন (৩৫) এবং একই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ফখরুল ইসলামকে (৩৪) দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত কালের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান, বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু ও আনসার সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালতের বিচার জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)