• সমগ্র বাংলা

দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে আলোকিত করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে; সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ফুটবলে জাতীয় পর্য্যায়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপ ২০২৫ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা ফুটবল দল চ্যাম্পিয়নশীপ অর্জন করায় খেলোয়াড় এবং কর্মকতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকালে আরজে লাইভ বেকারী এন্ড কুইস বাইটসের আয়োজনে এবং  দিনাজপুর সদর সমিতি ঢাকার সহযোগিতায় শহরের গণেশতলায় স্থানীয় একটি মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল।

সংবর্ধনা অনুষ্ঠানে  সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেছেন, নুতন প্রজন্মকে মাদক, সন্ত্রাস মুক্ত করতে খেলাধুলার বিকল্প নাই । একমাত্র খেলাধূলা আর সাংস্কৃতিক চর্চ্চা  সুস্থ ও সমৃদ্ধ  সমাজ গঠনে সহায়ক ভুমিকা পালন করে।

তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে অর্জিত এ সাফল্য দিনাজপুরের জন্য গৌরবের।

দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে আলোকিত ও সমৃদ্ধ করতে সংগঠক,খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা গ্রহনে আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে নিশ্চই ক্রীড়াজগতকে দেশের উচ্চতর স্থানে নেওয়া সম্ভব।

 

 বিশেষ অতিথি গোলাম নবী দুলাল বলেন, জাতীয় পর্যায়ে অর্জিত এই সাফল্য দিনাজপুরের জন্য গর্বের। প্রকৃত সংগঠক খেলোয়াড় ও প্রশিক্ষকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আগ্রহী করে তুলতে  হবে। 

জেলার ফুটবল খেলোয়াড়দের অনুশীলন এবং আগামীদিনে আরো ভালো ফলাফল করবে এই প্রত্যাশায় এসোসিয়েশনের কর্মকান্ড গতিশীল করতে আর্থিক সহায়তার ঘোষনা দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলের ম্যানেজার মাসুদ রানা, কোচ শামীম আহমেদ, দিনাজপুর সদর সমিতি ঢাকার কর্মকতা সাংবাদিক হুমায়ুন চিস্তী , আরজে বেকারীর স্বত্বাধিকারী জুয়েল  রাসেল।

সাফল্য অর্জনকারি খেলোয়াড় ও কর্মকতাদের হাতে ক্রেষ্ট , ফুল ও উপহার তুলে দেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo