• সমগ্র বাংলা

কাপাসিয়ায় মাদ্রাসা মুহ্তামীমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে অবস্থিত জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহ্তামীমকে ঘিরে মিথ্যা অপপ্রচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্টরা। এতে অংশ নেন মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মাদ্রাসার মুহ্তামীম মুহা. আব্দুস সবুর জানান, তিনি প্রায় ২৪ বছর ধরে খিরাটি এলাকায় বসবাস করছেন। স্থানীয় মানুষের সহযোগিতা ও ভালোবাসায় তিনি এখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। 

তিনি আরো জানান, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি যথাযথ নিয়ম মেনে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে খিরাটি মৌজার একাধিক দাগে মোট ১৮১.৬৯ শতাংশ জমি ক্রয় করেন।

তার দাবি, জমি ক্রয়ের পর প্রশাসনের নির্দেশে ভূমি কার্যালয়ের সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করা হয় এবং এরপর তিনি সেখানে মাছ চাষ ও বিভিন্ন কৃষিকাজ শুরু করেন। এসব কার্যক্রম থেকে ভালো ফলন পাওয়ায় কিছু ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মাদ্রাসার মুহ্তামীম জানান, তার বিরুদ্ধে আনা জলাশয় দখল বা পরিবেশ বিনষ্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং তিনি পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ করছেন এবং এতে স্থানীয় কৃষকদের কোনো ক্ষতি হচ্ছে না।

এ প্রসঙ্গে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া বলেন, “যারা এসব অভিযোগ তুলছেন, তাদের অনেকেরই ওই এলাকায় জমিজমা নেই। ব্যক্তিগত বিদ্বেষ থেকেই তারা এমন অপপ্রচারে জড়িয়েছেন।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পাশের জমির মালিক ও ব্যবসায়ী মো. শফিক মুন্সি, মো. আব্দুল হক, ইসমাইল হোসেন মৃধা এবং কাঠ ব্যবসায়ী মো. আবুল কাশেমসহ অনেকে।

বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা অনভিপ্রেত। তারা দ্রুত এ বিষয়ে সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

৩০ টাকায় ইতিহাসের ছোঁয়া ঈদে মা‌নিকগ‌ঞ্জের বালিয়াটি জ‌মিদা...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতরের ছু‌টি‌তে ঈ...

image

বন্ধ হয়ে যাওয়া পাটকল গুলো চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতি...

image

ইদে নওগাঁর পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভী...

নওগাঁ প্রতিনিধি: ইতিহাস আর ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা। ইদে নওগাঁ...

image

নওগাঁয় অগ্নিকাণ্ডে সব হারানো দুই পরিবার পেলো সরকারি সহায়তা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের কালীতলা (কাঠপট্টি) এলাকায় বৈদ্য...

image

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

নিউজ ডেস্কঃ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত...

  • company_logo