ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোতে ২০ মার্চ ২০২৬ তারিখে জ্বালানী তেলের গ্রহণ, বিতরণ ও মজুদের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, দিনটিতে কোনো কোম্পানিই নতুন করে ডিজেল গ্রহণ না করলেও নিয়মিতভাবে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী— পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে কোনো ডিজেল গ্রহণ করা হয়নি। তবে ৪২ হাজার লিটার ডিজেল বিতরণ করা হয়েছে। দিন শেষে মজুদ রয়েছে ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ লিটার।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ক্ষেত্রেও কোনো ডিজেল গ্রহণ করা হয়নি। প্রতিষ্ঠানটি ২৭ হাজার লিটার ডিজেল বিতরণ করেছে এবং তাদের মজুদ রয়েছে ৫ লাখ ৫২ হাজার ৯২৪ লিটার।
অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানিও নতুন করে কোনো ডিজেল গ্রহণ করেনি। দিনটিতে তারা ১৮ হাজার লিটার ডিজেল বিতরণ করেছে। তাদের মজুদ রয়েছে ১৩ লাখ ২৪ হাজার ৮৪২ লিটার।
এদিকে ডিপোটি পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি ও বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার।
পরিদর্শন শেষে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, ডিপোতে জ্বালানী তেলের মজুদ সন্তোষজনক রয়েছে এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিক আছে। যাতে কোনো ধরনের সংকট বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসন নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।
ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, জ্বালানী তেল পরিবহন ও বিতরণ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। কোনো ধরনের অবৈধ মজুদ বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিপোতে পর্যাপ্ত জ্বালানী মজুদ থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সংকট নেই এবং স্বাভাবিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

মন্তব্য (০)