ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার( ১৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া স্কুল মাঠে ইয়াকুব আলী ফাউন্ডেশনের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, সাবান, সেমাই, গুড়া দুধ, লবন ও কিসমিসের একটি প্যাকেজ করে বিতরণ করা হয়েছে।
এসময় ইয়াকুব আলী ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব আয়নুল হক, মোঃ আবুল কাশেম, মোঃ আবুল হাসান, ক্বারি মো শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, সুজন আলী, শামীম রেজা, আনোয়ার, হামিদুরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির কোষাধ্যক্ষ মোঃ আবুল হাসেম জানান, ইয়াকুব আলী ফাউন্ডেশনের আয়োজনে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবার মাঝে চাউল, ডাউল, সেমাই, গুড়া দুধ, লবন, সাবান, তেল, কিসমিস বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০ টি মাদ্রাসায় ৫৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও এলাকার আবাসন ব্যবস্থা এবং অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)