ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : উখিয়া বালুখালী এলাকায় অভিযান চালিয়ে একট দেশিয় অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবাসহ মোঃ গফুর (৩১) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ৬৪ বিজিবি। আটক হওয়া ব্যাক্তি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আনজুমানপাড়া গ্রামের মোঃ আব্দুল সালাম এর ছেলে ।
১৭ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টার সময় বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, (১৭ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টার সময় বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে একজন সন্দেহভাজন ব্যক্তি নৌকাযোগে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। এসময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি র উপস্থিতি টের পেয়ে নৌকাসহ মিয়নমারের দিকে পালাবার চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি দল তাকে কেওড়া বাগানের ঘন জঙ্গলের ভিতরে ঘিরে ফেলে এবং নৌকা সহ আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে এবং তার নৌকাটি তল্লাশী করে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ, ১টি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক ও অস্ত্র সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)