ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সিদ্দিক (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১০। রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়া এলাকায় সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখের মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১০-এর কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন।
সোমবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাটিপাড়া বাজার এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)