ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বরুড়ায় ন্যাশনাল ব্যাংক পিএলসির উদ্যোগে গ্রাহকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বরুড়া উপজেলা ন্যাশনাল ব্যাংক শাখার কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ব্যাংকার সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির বরুড়া উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, বরুড়া বাজার কমিটির সভাপতি কবির পাটোয়ারী এবং শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মুন্সি।
এসময় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের গ্রাহকবান্ধব সেবা কার্যক্রমেরও প্রশংসা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যে ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)