• সমগ্র বাংলা

"নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা"

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তা রক্ষা গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।"

"রবিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল আদালত চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নড়াইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হচ্ছে। ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের মৌলিক অধিকার নিয়ে একটি ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘোষণার স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর ১৫ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের ভোক্তা সংগঠনগুলোর ফেডারেশন কনজিউমারস ইন্টারন্যাশনাল (সিআই)-এর সদস্য সংগঠনগুলো এই দিবস পালন করে থাকে।

তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করা এবং ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে ভোক্তাদের অধিকার রক্ষার জন্য ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। তবে বর্তমান বাস্তবতায় বাজার তদারকি আরও জোরদার করা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

প্রতিবাদ সভায় ক্যাবের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মানহীন, ভেজাল ও নকল পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া; পণ্যের সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করা; পণ্যের লেবেলিং ও প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণামূলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি জোরদার করা; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-কে যুগোপযোগী করতে দ্রুত সংশোধন করা; এবং অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ডিজিটাল কমার্স পলিসি ২০২০ (সংশোধিত) ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ কার্যকরভাবে বাস্তবায়ন করা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু,

ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি কোহিনুর আক্তার ও ইমান আলী মিলন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন,  সদস্য মুন্সী আসাদুর রহমান, আব্দুস সাত্তার, স্বপ্না রানী রায়, নজরুল ইসলাম, সৌরভ মুখার্জী, হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভা শেষে আদালত চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা ক্যাবের সদস্যবৃন্দ, যুব ক্যাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।###

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo