• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
এ র‍্যালি ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রফেসর (অব:)হারুন অর রশিদ,কালিগঞ্জ উপজেলা ক্যাবের সভাপতি ডাঃ নুরুজ্জামান আহমেদ,লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি শহীদ ইসলাম সুজন,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,সদস্য মাহমুদা খাতুন মোনা সহ ক্যাবের সদস্য,স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্যের দাম হাতের নাগালের মধ্যে রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন বক্তারা। এর আগে জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস এর আলোচনা সভায় অংশ নেন ক্যাবের সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo