ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকার একটি বাড়ির ডোবা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্গন্ধও। দুর্গন্ধের মাত্রা বাড়ার এক পর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলে মানব দেহের মাথা বিহীন খন্ডিত অংশ। খবর যায় পুলিশে, ঘটনাস্থলে আসে শ্রীপুর থানা পুলিশ। এসে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে মানব দেহের তিনটি অংশ।
শনিবার (১৪ মার্চ) দুপুর তিনটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত মানব দেহের মাথা বিহীন কয়েক খন্ড মরদেহ উদ্ধার করে। খন্ডিত মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিস্কাষনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়। শনিবার (১৪ মার্চ) দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খন্ডিত মানবদেহ দেখতে পেয়ে আমাকে জানান। আমাকে জানালে আমি শ্রীপুর থানা পুলিশকে ঘটনাটি জানাই ।
স্থানীয়রা জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় অন্য কোথাও থেকে হয়তো মরদেহটি এখানে এনে দেহের খন্ড অংশ গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভা...
বেনাপোল প্রতিনিধি : ভারতে আটক ৭জন বাংলাদেশী নাগরিককে পশ...
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক...
বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে দুটি ওয়া...

মন্তব্য (০)