ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ভেজাল পশু খাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে, উপজেলার শ্যামলাগাছি গ্রামে বাবলু ট্রেডার্সে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নিম্নমানের উপাদান ও রাসায়নিক মিশিয়ে গবাদি পশুর খাদ্য তৈরি করে আসছিল। এই খাদ্য সেবনে পশুর প্রাণহানির ঝুঁকি ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল।
এসময় লাইসেন্সবিহীন কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশু খাদ্য আইন অনুযায়ী বাবলু ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
ভেজাল ও মানহীন খাদ্য পশুপালনের জন্য বড় হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। #
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)