ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ না থাকায় ও পাবনার চাটমোহরে বিভিন্ন ডিলার ও পেট্রোল পাম্প মালিক সরবরাহ না পাওয়ায় আপাতত চাটমোহরে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয় বন্ধ রয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে চাটমোহরের একমাত্র পেট্রোল পাম্প সালসাবিল ফিলিং স্টেশনে গিয়ে জ্বালানি তেল না পেয়ে অনেকেই ফিরে এসেছেন। ভোক্তারা জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ ও প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে একাধিক ডিলার ও চাটমোহরে অবস্থিত সালসাবিল ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কেএম সাঈদ উল ইসলাম কাফি জানান, আমরা ৮ই মার্চ বাঘাবাড়ি ডিপো থেকে কোন ডিজেল, পেট্রোল বা অকটেন সরবরাহ পাইনি। পূর্বে সরবরাহ পাওয়া মজুদ শেষ হয়ে যাওয়ায় আপাতত পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। আগামীকাল ডিজেল অকটেন ও পেট্রোল সরবরাহ পাব বলে আশা রাখছি। সরবরাহ পেলে আবারো গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল দিতে পারব আমরা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)