• সমগ্র বাংলা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ সেতুতে সংস্কার কাজে ধীরগতি, যানজট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২ মার্চ) মধ্যরাত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়ে ভোরে সংস্কার কাজ শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য ঢেকে রাখা হয় । কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানজট ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

ঢাকাগামী বাস চালক রফিক মিয়া জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন যাবত কয়েকটি জায়গায় ভেঙে যাওয়ার কারণে আমরা ঝুঁকি নিয়ে গাড়ী চালাই।এখন সেতুটিতে যতো দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়।

কাচঁপর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী জানান, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ রাতেই শেষ হয়েছে।ঢালাই জমাট বাঁধার জন্য এখন একপাশের লেন বন্ধ রাখা হয়েছে।তবে আজ রাতে সংস্কার করা লেন খুলে দেয়া হবে।এখন যানবাহন ধীর গতীতে চলছে।বড় ধরণের যানজট যেনো না হয় সে জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo