• সমগ্র বাংলা

পাবনায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র যৌথ অভিযানে নারীসহ ৯ জনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নূর মোহাম্মদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন ও পারু বেগম।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতাল এলাকায় সক্রিয় থেকে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। এতে প্রকৃত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আনিচ-উর রহমান বলেন, নিয়মিত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। একবার অভিযান চালিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; ভবিষ্যতেও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo