• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে । রবিবার ১ মার্চ রাত ৭ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার একটি গম কারখানায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল আমিন (৩২) ও একই থানার সহিদপুর এলাকার ছোটনের ছেলে আমিন (২৬)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের গম কারখানায় মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। রবিবার রাত ৭ টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক।

হঠাৎ ক্রেনের তার ছিড়ে নিচে পড়লে ঘটনাস্থলেই আলামিন নামে এক শ্রমিক নিহত হয়। এসময় আরেক শ্রমিক আমিনকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের তার ছিড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo