• সমগ্র বাংলা

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রাম পুলিশ নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে এবং সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo