ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মাদ নামে (৬২) একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর মোহাম্মাদ নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের ওসমান বেপারীর ছেলে। রবিবার (১মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মেহবাজ উদ্দিন বলেন, রবিবার সকালে তার বাবা কাজ করার সময় প্রতিবেশী সেলিমের সাথে সামান্য বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এরপর সেলিমের ছেলে রিয়াজুল এসে দেশিয় অস্ত্র দিয়ে নুর মোহাম্মাদকে এলোপাতারি কুপিয়ে চলে যায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর মোহাম্মাদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত রিয়াজুল।
নিহতের মেয়ে নিপা আক্তার বলেন, আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক।
পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

মন্তব্য (০)