• সমগ্র বাংলা

বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগে কর্নেল অলি আহমদসহ ১২ জনের নামে অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগে এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নামে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৫০–৬০ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, ৮ জানুয়ারি রাতে দোয়া মাহফিল শেষে ফেরার পথে বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজ এলাকায় রাজুর গাড়ির গতিরোধ করে হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর ও গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

এম এ হাশেম রাজু বলেন, “আমি বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, “রাজুর গাড়িতে কথিত হামলার সঙ্গে এলডিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। অভিযোগে এমন লোকের নাম দেওয়া হয়েছে, যারা ঢাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকায় ঈদের সময়ও এলাকায় আসতে পারেন না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।”

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “বাদী হয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo