• সমগ্র বাংলা

খোলা আকাশের নিচে ঘুমানো নাসিরের জন্য ইউএনওর সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : তীব্র শীতেও খোলা আকাশের নিচে বসবাস করা নাসির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। নিজস্ব কোনো ঘর না থাকায় শীতের মধ্যে খোলা জায়গায় রাত কাটাতে বাধ্য হচ্ছিলেন নাসির উদ্দিন।

নাসির উদ্দিন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চতিলা গ্রামের ফারাজি পাড়ার বাসিন্দা। তার মানবিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন স্থানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় তাকে জরুরি সহায়তা প্রদান করা হয়।

এ সময় নাসির উদ্দিনকে ৮পিস ঢেউটিন, তিন হাজার টাকার একটি চেক এবং দুইটি কম্বল তুলে দেন ইউএনও মো. জিল্লুর রহমান। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষের সহায়তায় তাকে শীঘ্রই একটি ঘর নির্মাণ করে দেয়া হবে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo