ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর সড়কে ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে আজ বুধবার দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীসহ স্হানীয় বাসিন্দারা। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ধরে ঘুঘরাতলীতে সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় কোন যানবাহন চলাচল করতে পারেনি।
দিনের বেলা বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সচল থাকার সময়ে সড়কে ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে গতকাল এবং আজ দু' দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।
গত সোমবার বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোরিক্সা ভ্যান আরোহি আমনে বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র খালিদ মোহাম্মদ তোয়াছিন নিহত এবং আরো কয়েকজন আহতের ঘটনা ঘটেছিল।
উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও দাবি পুরনের আশ্বাস দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে আন্দোলনকারিরা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

মন্তব্য (০)