• সমগ্র বাংলা

মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক অঙ্গীকার থেকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প বাস্তবায়ন করেছে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬। ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’ শীর্ষক এই মানবিক উদ্যোগটি শনিবার মাগুরা জেলার হাজিপুর গ্রামে সফলভাবে সম্পন্ন হয়।

এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং। শীতের তীব্রতা থেকে রক্ষা ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সিএসআর প্রকল্পটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। পুরো কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ উদ্যোগটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লুৎফুল হাকিম (নওরোজ), মো. তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মো. জাহিদুল ইসলাম (দিলু) এবং অধ্যাপক মো. হাবিবুল হাকিম (শাহীন)।

শীতবস্ত্র বিতরণের সময় গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় অর্জন। স্থানীয়দের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদ প্রমাণ করে—মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের আশাবাদ জাগাতে পারে।

হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এমন মানবিক ও টেকসই উদ্যোগ অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo