ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।
রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে নির্বাচন কমিশন মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা।
এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় ১% হারে ৫৩৯৬ জন ভোটারের ক্রস চেকে ১ জন ভোটের তথ্যগত অমিল বা ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে ঐ ভোটার স্বশরিরে কমিশনে হাজির হয়ে উক্ত ভোটদান তথ্যটি সঠিক বলে স্বীকারোক্তি দেয়।
আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন- আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ষড়যন্ত্র স্বীকার হয়েছিলাম। কমিশন সঠিকটা জেনে সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি জামালপুর-৩ মেলান্দহ - মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

মন্তব্য (০)