• সমগ্র বাংলা

শিবচরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসার মাদানী নিসাব শাখা উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে মাদানী নিসাব শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখা চালুর মাধ্যমে মাদরাসা শিক্ষায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের সূচনা হলো।

শনিবার (১০ জানুয়ারি) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মাদানী নিসাব শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী শরিয়ত উল্লাহর সপ্তম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।

জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আহমাদ আলি কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আব্দুল গাফফার সাহেব (দাঃ বাঃ), পীর সাহেব নগরকান্দা, ফরিদপুর।

মাদরাসার দপ্তর সূত্রে জানা যায়, মাদানী নিসাব একটি সমন্বিত শিক্ষা পদ্ধতি, যেখানে কওমি নেসাবের পাশাপাশি জেনারেল শিক্ষা ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন-হাদিসসহ ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের জেনারেল শিক্ষা লাভের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদানী নিসাব শাখা চালুর ফলে শিক্ষার্থীরা সহজ ও কার্যকর পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে তারা দেশ-বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য আলেম ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদরাসার এই নতুন শাখা শিবচর উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এসময় বিষয়ভিত্তিক বয়ান পেশ করেন, জামিয়াতুস সুন্নাহ  মাদ্রাসার মোহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী, লেখক  ও গবেষক শাইখুল হাদিস মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আব্দুল আলিম সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনি, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হোসাইন, ঢাকা জামিয়া মাদানিয়া দারুল উলুম শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি মারুফ হাসান।

এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo